ডেইলি বাংলাগ্রাম

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে।

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের নৌবাহিনী। জাহাজটি নিজেদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে একটি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে যাওয়ার সময় মাইনের কবলে পড়ে। বিস্ফোরণে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম, মালিকানা বা পতাকাবাহী দেশ সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি। এতে থাকা ক্রু বা সম্ভাব্য হতাহতের বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমন্বয় ছাড়া চলাচলের জন্য হরমুজ প্রণালি এখনও অনিরাপদ ও বন্ধ রয়েছে। তাই এই পথে নিরাপদ যাতায়াতের জন্য জাহাজগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিরসনে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই ঘটনা ঘটল। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান আলোচনা চালিয়ে আসছে। এর আগে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক সই করে আলোচনায় বসেছিল। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল সংক্রান্ত মতবিরোধের কারণে সেই আলোচনা ভেস্তে যায়।