ডেইলি বাংলাগ্রাম

মোদি-আদানি সম্পর্ক নিয়ে তৈরি তথ্যচিত্র প্রচারে ভারতীয় আদালতের নিষেধাজ্ঞা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শতকোটিপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রচার, আপলোড এবং ছড়িয়ে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির একটি আদালত।

মোদি-আদানি সম্পর্ক নিয়ে তৈরি তথ্যচিত্র প্রচারে ভারতীয় আদালতের নিষেধাজ্ঞা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শতকোটিপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রচার, আপলোড এবং ছড়িয়ে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির একটি আদালত। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ জারি করে জানিয়েছে, আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ভিডিওটি তৈরির অভিযোগে প্রযুক্তি উদ্যোক্তা সাবির ভাটিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড আদালতে আবেদন করে। প্রতিষ্ঠানটি এর প্রচার বন্ধের পাশাপাশি মানহানির ক্ষতিপূরণ দাবি করে। শুনানিতে প্রতিষ্ঠানটির আইনজীবী বলেন, এই ভিডিওতে তাদের মক্কেলের বিরুদ্ধে আনা নানা ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বিচারপতি আর্য্য দত্ত তাঁর আদেশে জানান, সংশ্লিষ্ট ভিডিওটি কোনো সংবাদ প্রতিবেদন বা আনুষ্ঠানিক বিবরণের অংশ নয়। এটি একটি নাট্যরূপ, যার মাধ্যমে চুরির ইঙ্গিত দেওয়া হয়েছে এবং কাল্পনিক দৃশ্যগুলোকে সত্য হিসেবে তুলে ধরা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট, চ্যানেল ও পেজ থেকে অবিলম্বে এই ভিডিও ও এর খণ্ডাংশগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।