ডেইলি বাংলাগ্রাম

সাধারণ শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালুর দাবি জামায়াত আমিরের

দেশের সাধারণ শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালু এবং সব মাদরাসার মানোন্নয়নের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সাধারণ শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালুর দাবি জামায়াত আমিরের

দেশের সাধারণ শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালু এবং সব মাদরাসার মানোন্নয়নের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ অক্টোবর) সকালে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, নানা কৌশলে মাদরাসাগুলোকে স্কুলে পরিণত করার চেষ্টা চলছে। সরকারি আলিয়া মাদরাসাগুলোর পাঠ্যক্রম ছোট করে সেখানে ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয়েছে। তবে ছেলেদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও কোরআনে হাফেজ হচ্ছে দেখে তিনি ইতিবাচক মন্তব্য করেন।

এই আয়োজনে সারা দেশ থেকে আসা ১ হাজার ৭৫৭ জন কোরআনে হাফেজ ও তাঁদের মা-বাবাকে সম্মাননা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা ও নিয়মিত তা চর্চার শপথ বাক্য পাঠ করেন।